• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
বিচারাধীন ওয়াকফ সম্পত্তিতে নির্মাণের অভিযোগ, ড্যাফোডিল মান্নানের বিরুদ্ধে তদন্তের দাবি আনসার সদস্যদের তৎপরতায় বিআরটিএ কাফরুল কার্যালয়ে দালাল চক্রের ৮ সদস্য আটক নিয়ম অনিয়মের বেড়াজালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল গুণবতীর কৃতিসন্তান ফারাহ তুন নাহার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক বিআরটিএ কাফরুল কার্যালয়ে দালাল চক্রের ৮ সদস্য আটক, ৪ জনের কারাদণ্ড ও ৪ জনকে জরিমানা সাংবাদিক রফিকুল ইসলামের শুভ জন্মদিন, সবার কাছে দোয়া কামনা মোঃআব্দুল কাদের ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত মজলিস গ্রিন অ্যাভিনিউ পার্কে খাবারে চুল ও মুরগির পালক পাওয়ার অভিযোগ, ক্ষোভ ট্রাফিক লালবাগ বিভাগের পাক্ষিক হেলথ ক্যাম্পে ৫১ পরিবহনকর্মী পেলেন চিকিৎসাসেবা মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিনের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা

মাটি খুঁড়ে মিলল ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ

ডেস্ক রিপোর্ট: / ৯৪ ভিজিটর
সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভুট্টাক্ষেতের মাটি খুঁড়ে নন্দিনী (৭) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে নিজ বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত নন্দিনী ওই গ্রামের নলিনী কান্তের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার বিকেল থেকে নন্দিনী নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে এলাকায় মাইকিংসহ বিভিন্ন স্থানে অনুসন্ধান চালান। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

পরদিন সকালেও পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি অব্যাহত রাখেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে নরম মাটি দেখে তাদের সন্দেহ হয়। পরে ওই স্থানে মাটি খুঁড়ে বস্তাবন্দি অবস্থায় নন্দিনীর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

নিউজ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১