• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]

আনসার সদস্যদের তৎপরতায় বিআরটিএ কাফরুলে দালাল চক্রের ৪ সদস্য আটক, কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক / ৪৪ ভিজিটর
সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

রাজধানীর কাফরুলে বিআরটিএ কার্যালয়ে সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে দ্রুত কাজ করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের সময় দালাল চক্রের চার সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে।

‎বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বিকেল সাড়ে ২টার দিকে কাফরুল থানাধীন বিআরটিএ কাফরুল কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুজ্জামান (আদালত-৩)। এ সময় টহলরত আনসার সদস্যদের তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের আটক করা হয়।

‎আনসার সদস্যদের নজরে আসে যে, কয়েকজন ব্যক্তি সেবা গ্রহণে আসা লোকজনকে দ্রুত কাজ করিয়ে দেওয়ার নামে মিথ্যা আশ্বাস দিয়ে অর্থ আদায় করছেন। পরে তাদের হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়।

‎আটককৃতরা হলেন

‎১. মো. তুহিন মিয়া (৩৪), পিতা: এনায়েত খান, থানা: মিরপুর, জেলা: ঢাকা।

‎২. রিপন মিয়া (২৮), পিতা: কাঞ্চন মিয়া, ইমামনগর, মিরপুর-১৩, ঢাকা।

‎৩. আশরাফুল ইসলাম (২২), পিতা: মৃত জব্বার হোসেন, মিরপুর-১৩, ঢাকা।

‎৪. আক্তার সরদার (৩৯), পিতা: আব্দুল কাশেম, নড়িয়া, শরীয়তপুর।

‎ভ্রাম্যমাণ আদালতের রায়ে আটক চারজনের মধ্যে দুজনকে দুই মাস এবং অপর দুজনকে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

‎অভিযান পরিচালনায় দায়িত্ব পালন করেন আনসার সদস্য পিসি মো. খোরশেদ আলম (আইডি-৫৫৫৬৪), আকাশ তালুকদার (আইডি-৯৭৮৮৪), রোকনুজ্জামান (আইডি-৯৮৫৯১), ইমরান হোসেন (আইডি-৬৬৫৪৫) এবং মো. আবু নাঈম (আইডি-৯৬৮৯২)।

‎সংশ্লিষ্টরা জানান, বিআরটিএ কার্যালয়ে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

নিউজ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০