• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
বিচারাধীন ওয়াকফ সম্পত্তিতে নির্মাণের অভিযোগ, ড্যাফোডিল মান্নানের বিরুদ্ধে তদন্তের দাবি আনসার সদস্যদের তৎপরতায় বিআরটিএ কাফরুল কার্যালয়ে দালাল চক্রের ৮ সদস্য আটক নিয়ম অনিয়মের বেড়াজালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল গুণবতীর কৃতিসন্তান ফারাহ তুন নাহার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক বিআরটিএ কাফরুল কার্যালয়ে দালাল চক্রের ৮ সদস্য আটক, ৪ জনের কারাদণ্ড ও ৪ জনকে জরিমানা সাংবাদিক রফিকুল ইসলামের শুভ জন্মদিন, সবার কাছে দোয়া কামনা মোঃআব্দুল কাদের ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত মজলিস গ্রিন অ্যাভিনিউ পার্কে খাবারে চুল ও মুরগির পালক পাওয়ার অভিযোগ, ক্ষোভ ট্রাফিক লালবাগ বিভাগের পাক্ষিক হেলথ ক্যাম্পে ৫১ পরিবহনকর্মী পেলেন চিকিৎসাসেবা মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিনের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা

আনসার সদস্যদের তৎপরতায় বিআরটিএ কাফরুল কার্যালয়ে দালাল চক্রের ৮ সদস্য আটক

সংবাদদাতার নাম: / ১৩ ভিজিটর
সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কাফরুলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে সেবাগ্রহীতাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে দালাল চক্রের ৮ সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) দুপুর ১টার দিকে কাফরুল থানাধীন বিআরটিএ কার্যালয়ে ডিউটিরত আনসার সদস্যরা লক্ষ্য করেন, একটি দালাল চক্র সেবাগ্রহীতাদের বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করে দেওয়ার মিথ্যা আশ্বাস ও প্রলোভন দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায় করছে। পরে টহলরত পিসি মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ৮ জনকে হাতেনাতে আটক করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃতদের মধ্যে ৫ জনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া বাকি ৩ জনকে সর্বমোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— শামীম (ধানমন্ডি), আব্দুল মান্নান (সেনপাড়া), আব্দুল্লা আল বনির (খিলগাঁও), কাওসার আলী (টঙ্গী, গাজীপুর) এবং বাবুল হোসেন (আশুলিয়া, সাভার)।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন— আব্দুল্লাহ ইবনে শাকলাইন (মিরপুর-১০), রাকিব (ধানমন্ডি) এবং হেলাল (ধানমন্ডি)।

অভিযানে নেতৃত্ব দেন পিসি মোঃ খোরশেদ আলম। এ সময় এপিসি মোঃ আল মিজান, আনসার মোঃ মতিয়ার, আনসার স্বপন শর্মা এবং আনসার শ্রী নয়ন চন্দ্র দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা ও সতর্কতার ফলে বিআরটিএ কাফরুল কার্যালয়ে দালাল চক্রের অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা সম্ভব হয়েছে। একই সঙ্গে সেবাগ্রহীতারা দালালদের হয়রানি থেকে রক্ষা পেয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

নিউজ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১