• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
গুণবতীর কৃতিসন্তান ফারাহ তুন নাহার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক বিআরটিএ কাফরুল কার্যালয়ে দালাল চক্রের ৮ সদস্য আটক, ৪ জনের কারাদণ্ড ও ৪ জনকে জরিমানা সাংবাদিক রফিকুল ইসলামের শুভ জন্মদিন, সবার কাছে দোয়া কামনা মোঃআব্দুল কাদের ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত মজলিস গ্রিন অ্যাভিনিউ পার্কে খাবারে চুল ও মুরগির পালক পাওয়ার অভিযোগ, ক্ষোভ ট্রাফিক লালবাগ বিভাগের পাক্ষিক হেলথ ক্যাম্পে ৫১ পরিবহনকর্মী পেলেন চিকিৎসাসেবা মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিনের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার নতুন পরিচালক ডাঃ মোঃ শাহিনুর আলমকে সকালের সময় পত্রিকার শুভেচ্ছা আনসার সদস্যদের তৎপরতায় বিআরটিএ কাফরুলে দালাল চক্রের ৪ সদস্য আটক, কারাদণ্ড পতেঙ্গায় সীবার্ড হোটেলের পঁচা-বাসি খাবার খেয়ে ৪ পর্যটক অসুস্থ

গুণবতীর কৃতিসন্তান ফারাহ তুন নাহার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক

উজ্জ্বল ভূঁইয়া / ২০ ভিজিটর
সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের চাঁপাচৌ গ্রামের কৃতিসন্তান ফারাহ তুন নাহার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ছাত্রদলের নবগঠিত কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁর এ অর্জনে পরিবার, স্বজন, এলাকাবাসী ও রাজনৈতিক সহকর্মীদের মাঝে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী, গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করার লক্ষ্যে গঠিত নতুন কমিটিতে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। গত ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু) যৌথভাবে কমিটির অনুমোদন দেন। বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

ফারাহ তুন নাহার ঢাকা তিতুমীর কলেজের সাবেক নির্বাচিত ভিপি মো. হানিফের একমাত্র কন্যা। পারিবারিকভাবে রাজনৈতিক ও সামাজিক মূল্যবোধে বেড়ে ওঠা ফারাহ দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের বিভিন্ন অধিকার, নেতৃত্ব বিকাশ এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবেই তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

এদিকে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ফারাহ তুন নাহারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ৯ নম্বর ওয়ার্ড (মতিঝিল) যুবদল নেতা মো. নুরুল আমিন সেলিম। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,ফারাহ তুন নাহারের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, এটি কুমিল্লার চৌদ্দগ্রাম তথা গুণবতী ইউনিয়নের মানুষের জন্যও গর্বের বিষয়। আমি বিশ্বাস করি, তিনি তাঁর মেধা, সততা ও সাংগঠনিক দক্ষতা দিয়ে অর্পিত দায়িত্ব সফলতার সঙ্গে পালন করবেন এবং ছাত্ররাজনীতিতে ইতিবাচক নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন।

 

এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিরাও ফারাহ তুন নাহারের এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ এবং একটি শক্তিশালী, সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক ছাত্রসংগঠন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নিজ এলাকার একজন তরুণীর জাতীয় পর্যায়ের ছাত্ররাজনীতিতে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়ায় গুণবতী ইউনিয়নসহ চৌদ্দগ্রামের সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের অনুভূতি বিরাজ করছে। অনেকেই মনে করছেন, ফারাহ তুন নাহারের এই সাফল্য ভবিষ্যতে এলাকার অন্যান্য তরুণ-তরুণীদেরও নেতৃত্ব, শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

নিউজ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১